সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ঢাবি’র স্যার এ এফ রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার) আজ ১৩ ফেব্রুয়ারি (২০২৪ ) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে প্রাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ১২ ফেব্রুয়ারি (২০২৪) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ প্রদান করেন। যোগদান অনুষ্ঠানে হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আজম এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিমসহ হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit