বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মহড়ায় ইসরায়েলের বিমানঘাঁটি লক্ষ্যবস্তু করে প্রতীকী হামলা ইরানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের প্রধান প্রধান বিমানঘাঁটিতে প্রতীকী হামলা করে দেশটির নৌ সক্ষমতা প্রদর্শন করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, আইআরজিসি জাহাজ ও সাবমেরিন থেকে বেশ কয়েকটি যুদ্ধাস্ত্র নিক্ষেপ করেছে।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বৃদ্ধি এবং অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ার সাথে সাথে এই যুদ্ধ একটি স্পষ্ট বার্তা বলে মনে হচ্ছে। ফুটেজে দেখা গেছে, আইআরজিসি ইসরায়েলের পালমাচিম বিমানঘাঁটিতে দুটি স্থান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ঘাঁটিটি গাজা যুদ্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ অপারেশন কেন্দ্র। সেখানে একাধিক হ্যাঙ্গারে যুদ্ধবিমান রয়েছে এবং আহত ইসরায়েলি সেনাদের চিকিৎসার জন্য নেওয়া হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে পালমাচিমে ঘোষণা দেন, তেল আবিব ইরানে হামলা চালাতে দ্বিধা করবে না। ইরানের মহড়ায় ইমাদ ও কদর নামের অন্তত দুটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা গেছে। এর আগে গতকাল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সফলতার সঙ্গে তাদের একটি যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এই তথ্য জানান।

ইরানের জেনারেল বলেন, এই সফলতা অর্জনের অর্থ হচ্ছে এখন থেকে আইআরজিসি বিশ্বের যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে কারণ ইরানের সমুদ্রগামী যুদ্ধজাহাজগুলো পৃথিবীর যেকোনো জায়গায় চলাচল করতে পারে।

জেনারেল সালামির বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির নৌ শাখা এবং অ্যারোস্পেস ডিভিশনের যৌথ সহায়তায় দীর্ঘ পাল্লার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit