বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : পার্থে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক রোভমান পাওয়েল। সিরিজের দুই ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছিল। আজও প্রথমে ব্যাট করা দল জয় নিয়ে মাঠ ছেড়েছে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ক্যারিবীয়দের। ১৭ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। তবে সেখান থেকে দলের হাল ধরেন রোস্টন চেজ ও অধিনায়ক রোভমান পাওয়েল। তাদের ৫৫ রানের জুটির পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে আসল খেলাটা খেলেন শেরফেন রাদারফোর্ড ও আন্দ্রে রাসেল।

রাসেল ২৯ বল খেলে ৭১ রানে আউট হন। যেখানে চারটি চারের পাশাপাশি ৭টি ছক্কা ছিল। আর রাদারফোর্ড ইনিংস শেষে অপরাজিত ছিলেন ৪০ বলে ৬৭ রানে। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পুঁজি দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট পান জেভিয়ার বার্টলেট। জবাব দিতে নেমে দারুণ শুরু করেছিল স্বাগতিকরা। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ওপেনিং জুটি থেকে আসে ৬৮ রান। মার্শ ১৭ রানে আউট হলেও, ব্যাটিং তাণ্ডব বজায় রাখেন ওয়ার্নার।

ওয়ার্নার ৪৯ বলে ৮১ রানে চেজের বলে ক্যাচ দিয়ে আউট হন। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। শেষ দিকে টিম ডেভিডের ১৯ বলে অপরাজিত ৪১ রান শুধু অজিদের হারের ব্যবধান কমিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন চেজ ও রোমারিও শেফার্ড। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রে রাসেল।  

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit