বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

চীন ও ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যের ৯৫ শতাংশই স্থানীয় মুদ্রায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটির সূত্রে এ তথ্য জানা গেছে। আইসিসি তথ্য বলছে, রাশিয়ার রফতানি বাণিজ্যে মার্কিন ডলার এবং ইউরোর ব্যবহার নাটকীয়ভাবে কমে গেছে। যেখানে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে দেশটির রফতানি বাণিজ্যের ৮৫ দশমিক ৬ শতাংশ এই দুই মুদ্রা ব্যবহার করে পরিচালিত হত। সেখানে গত বছরের জানুয়ারি থেকে মে মাসেই মাত্র ৩৪ দশমিক ১ শতাংশ বাণিজ্যে ডলার ও ইউরো ব্যবহৃত হয়েছে।  

একই সময়ের মধ্যে আন্তঃসীমান্ত লেনেদেনে রাশিয়ার মুদ্রা রুবলের ব্যবহার বেড়েছে ৩৯ দশমিক ১ শতাংশ। এই সময়ে রাশিয়ার ‘বন্ধুসুলভ’ দেশগুলোর মুদ্রায় বাণিজ্য বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। আইসিসি সেক্রেটারি জেনারেল তাতিয়ানা মোনাঘান বলেন, ২০২৩ সালে চীন ও ভারতের সঙ্গে হওয়া রাশিয়ার বাণিজ্যের ৯৫ শতাংশই স্থায়ীয় মুদ্রায় হয়েছিল। এর মধ্যে চীন হচ্ছে দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দেশটির মোট বাণিজ্যিক কার্যক্রমের ২৯ শতাংশই হয়েছে চীনের সঙ্গে।

ইউক্রেনে আক্রমণের জেরে মস্কোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসেবে পশ্চিমা আর্থিক ব্যবস্থা থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা হয়। মূলত এরপর থেকেই রাশিয়া তার বাণিজ্য অংশীদরদের সঙ্গে পারস্পরিক বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহার শুরু করে। বিগত দুই বছরে বিভিন্ন ক্ষেত্রে চীন থেকে রাশিয়ায় রফতানি দ্রুতগতিতে বেড়েছে। এরমধ্যে দেশটিতে চীনা অটোমোবাইল এবং অন্যান্য ধরনের যানবাহনের রফতানি বেড়েছে ২৫০ শতাংশ।

যার রফতানি মূল্য ছিল ২২ দশমিক ২ বিলিয়ন ডলার। এছাড়া প্রযুক্তিগত সরঞ্জাম রফতানি ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ২ বিলিয়ন ডলারে। আর বৈদ্যুতিক সরঞ্জাম এবং যন্ত্রপাতি রফতানি প্রায় ৩০ শতাংশ বেড়ে ঠেকেছে ১৭ বিলিয়ন ডলারে। তাছাড়া ২০২৩ সালে রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে তার ‘বন্ধুসুলভ’ দেশগুলোর আধিপত্য ৭৫ শতাংশ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit