বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেষ মুহূর্তের দুই গোলে জিতলো চেলসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সেলহার্স্ট পার্কে অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে চেলসি। এ সময়ে প্রায় ছন্নছাড়া ছিল মাউরিশিও পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচের ৩০তম মিনিটে জেফারসন লার্মার গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। প্রথমার্ধে সেই গোল আর শোধ করতে পারেনি তারা। যদিও মাঠে বল দখলে বেশ এগিয়েই ছিল তারা। একপ্রকার রাজত্ব কায়েম করে ৭০ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল চেলসি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে নিজেদের দক্ষতা প্রমাণ করে দলটি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৭তম মিনিটে মালো গুস্তোর ক্রস থেকে চেলসিকে সমতায় ফেরান কনর গ্যালাঘার।

এরপর ইনজুরি টাইমে কোলে পালমারের ক্রস থেকে নিজের জোড়া পূরণ করে চেলসিকে এগিয়ে দেন গ্যালাঘার। আর শেষ বাঁশির আগে এনজো ফার্নান্দেজের গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে ব্লুজরা।

এই জয়ে ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে চেলসি। অন্যদিকে ২৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম নম্বর স্থানে ক্রিস্টাল প্যালেস।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit