বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

তিন ফরম্যাটেই অধিনায়ক শান্ত, নান্নুর জায়গায় লিপু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ Time View

ডেস্ক নিউজ : প্রায় ছয়মাস পর সোমবার বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। যেখানে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন করে তিন ফর‌ম্যাটেই নেতৃত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই সাকিব আল হাসানের পরিবর্তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তিনি। তার অধীনেই আগামী এক বছর মাঠে নামবে বাংলাদেশ।

এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলেও এসেছে পরিবর্তন। নতুন করে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। মিনহাজুল হক নান্নুর জায়গায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই দায়িত্ব পালন করবেন তিনি। তার ডেপুটি হিসেবে কাজ করবেন জাতীয় বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। পুরনো নির্বাচকদের মধ্যে নান্নুর মতো বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমন। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক।

প্রধান নির্বাচক পদ থেকে মিনহাজুল আবেদিন নান্নুর বাদ পড়াটা প্রায় নিশ্চিতই ছিল। নির্বাচক হাবিবুল বাশার সুমনের টিকে যেতে পারেন এমন একটা ধারণা ছিল যদিও। কিন্তু বিসিবি সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে পেয়ে যাওয়ায় পুরো প্যানেলে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু প্রায় ১৩ বছরের বেশি সময় তিনি জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে। এর মধ্যে প্রধান নির্বাচক হিসেবে কেটেছে তার ৭ বছর। ভালোমন্দ, আলোচনা-সমালোচনা মিলিয়ে কেটেছে তার এই মেয়াদকাল।

নতুন নির্বাচক কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেট সিরিজের দল ঠিক করা। সামনের সামনে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই সিরিজে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি-তিন ফরম্যাটেই শ্রীলঙ্কার মোকাবিলা করবে বাংলাদেশ, যেখানে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। যদিও নেতৃত্ব দেওয়া ইস্যুতে তার সঙ্গে কথা বলেই শান্তকে অধিনায়ক করেছেন বিসিবি প্রধান পাপন।

শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হবে ৫ মার্চ, সিলেটে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit