বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

গড় আয়ু বাড়াতে নিরাপদ খাদ্যগ্রহণের আহ্বান গণপূর্তমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশের মানুষের গড় আয়ু বাড়াতে হবে। সেটা করতে হলে নিরাপদ খাদ্যগ্রহণের ব্যতিক্রম হলে চলবে না। তৈলাক্ত খাবার পরিহার করার চেষ্টা করতে হবে।’

শনিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত তিন দিনব্যাপী সেইফ ফুড কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘পঁচা খাবার পরিহার করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আয়ুষ্কাল বাড়বে এবং মেধার দিক দিয়ে আমরা অনেক যোগ্যতাসম্পন্ন হবো।’

নিরাপদ খাবারের সঙ্গে নেতৃত্বের সম্পর্কের কথা বিবেচনা করে তিনি বলেন, ‘নিরাপদ খাদ্যের আশ্রয়গ্রহণ করলে তরুণ প্রজন্ম বাংলাদেশসহ বিশ্বের নেতৃত্ব গ্রহণ করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘আমরা সাধারণত বেঁচে থাকার জন্য খাবার খাই। কিন্তু খাবার যদি উল্টা আমাকেই খেয়ে ফেলে তাহলে সে খাবার খাওয়া ঠিক না।’

খাবারককে বিষক্রিয়া পরিণত না করার আহ্বান করে ফেরদৌস বলেন, ‘নিরাপদ খাদ্যগ্রহণ করলে পুরো দেশ হবে দশে দশ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। তিনি সেইফ ফুড কার্নিভালে অংশ নেওয়া সকল প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিরাপদ খাদ্যের এই পথচলায় সবার অংশগ্রহণ কামনা করেন।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit