বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি ইভেন্টের ফাইনাল মানেই যেন ভারত এবং অস্ট্রেলিয়ার লড়াই। গত বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রিকেট বিশ্বের শক্তিশালী এই দুই দেশ। এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের। 

সবমিলিয়ে ৮৪ দিনের মাথায় ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ক্রিকেটের আরও এক বড় ফাইনালে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকায় মুখোমুখি হবে এই দুই দল। রবিবার দুপুর দুটায় শুরু হবে ম্যাচটি। 

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকাতেই ভারতের দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল এই অস্ট্রেলিয়ার হাতেই। আবার সেখানেই একটি ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। প্রতিশোধ নেওয়া বাকি সেটারও। তবে প্রতিশোধের ভাবনা মাথাতেই নেই অধিনায়ক উদয় সাহারানের। তিনি বলেছেন, “আমরা প্রতিশোধ নিয়ে ভাবছি না। বর্তমানে বাঁচছি। অতীত নিয়ে ভাবতে চাই না।”

পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত যুব বিশ্বকাপেরই সেরা দল। এ বার জিতলে ছয়বার হবে। ২০১৬ থেকে এই বিশ্বকাপে প্রতি বারই ফাইনালে উঠেছে ভারত। দু’বার জিতেছে, দু’বার হেরেছে। এর আগেও ২০১২ এবং ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। সেই দুইবারেই জিতেছিল ভারত। 

তবে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলার নয়। সেমিফাইনালে পাকিস্তানকে একাই গুঁড়িয়ে দিয়েছেন টম স্ট্র্যাকার। এ ছাড়া হিউ ওয়েবগেন, হ্যারি ডিক্সন, ক্যালাম ভিডলারের মতো ক্রিকেটারেরা রয়েছেন। নিজেদের দিনে ভারতকে সহজেই মাটিতে নামিয়ে দিতে পারেন তারা। 

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪//বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit