শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

প্রতিরক্ষা খাতে গ্রিসের বিপুল ব্যয়, যুক্তরাষ্ট্রের প্রশংসা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ন্যাটো সদস্যভুক্ত দেশ গ্রিস তাদের জিডিপির ৩ দশমিক ৫ শতাংশেরও বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করায় দেশটিকে প্রশংসায় ভাসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গ্রিসের সাম্প্রতিক প্রতিরক্ষা খাতের ব্যয় ২০১৪ সালে ন্যাটোর ওয়েলস সামিটে সম্মত হওয়া জিডিপির ২ শতাংশ নির্দেশিকার চেয়েও বেশি।

ন্যাটোর সদস্যদেশগুলো ২০১৪ সালে ওয়েলস-এ তাদের শীর্ষবৈঠকে ২০২৪ সালের মধ্যে জিডিপির অন্তত ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিল।

সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত পঞ্চম কৌশলগত সংলাপ শেষে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপ্টেরিটিস ও যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক যৌথ বিবৃতিতে বলেছেন, “গ্রিস তার প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশেরও বেশি ব্যয় করে ওয়েলস সামিটের প্রতিশ্রুতি অতিক্রম করায় যুক্তরাষ্ট্র গ্রিসের প্রশংসা করছে। প্রতিরক্ষা খাতে গ্রিসের ব্যয়ের ৪৫ শতাংশ ভারি সরঞ্জাম কেনার জন্য ও আধুনিকীকরণের জন্য ব্যবহৃত হয়েছে।”

বিবৃতিতে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখ করা হয়েছে, যার মধ্যে গ্রিসে মার্কিন সামরিক ঘাঁটি অন্তর্ভুক্ত রয়েছে। পূর্ব ও উত্তর ইউরোপে শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্র গ্রিসের আলেকজান্দ্রোপলি বন্দর ব্যবহার করে যাবে।

দেশ দুটি পারস্পরিক স্বার্থে আঞ্চলিক বিষয় যেমন চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, লোহিত সাগরে জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ, ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনার পাশাপাশি ইউরোপ ও এ অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি প্রচারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র গাজায় গ্রিসের মানবিক সহায়তা, ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন, লোহিত সাগরে হুথির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটে গ্রিসের অংশগ্রহণ ও ইউরোপীয় ইউনিয়নের নতুন নৌ অভিযানে নেতৃত্বের ভূমিকার জন্য গ্রিসের প্রশংসা করছে।

এছাড়াও ন্যাটো সদস্যভুক্ত প্রতিবেশি দুই দেশ গ্রিস ও তুরস্কের মধ্যে সম্পর্কের উন্নতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/ দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit