মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পাকিস্তানে দুই উপায়ে হতে পারে সরকার গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির রাজনৈতিক বিশ্লেষক জাইঘাম খান বলছেন, এমন পরিস্থিতিতে দুটি সম্ভাব্য উপায়ে দেশটিতে সরকার গঠিত হতে পারে। খবর আল-জাজিরার

জাইঘাম খান কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে বলেছেন, সরকার গঠনের প্রথম উপায়টি হলো- পিটিআইকে বাদ দিয়ে দুই বৃহৎ রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), এমকিউএম, জামায়াতে ইসলামী এবং অন্যান্যরা জোট গঠন করতে পারে।

এই বিশ্লেষক বলেন, দ্বিতীয় উপায়টি হলো- পিপিপি ও পিটিআইয়ের জোট সরকার। তবে এর সম্ভাবনা কম। যদি স্বতন্ত্র প্রার্থীরা পিপিপিকে সমর্থন দেন তবে এটি সম্ভব।

জাইঘাম আরও বলেন, এই নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে। তাই যারা সরকার গঠন করুক না কেন, জনগণ তাদের উপর পূর্ণ আস্থা রাখতে পারবেন না।

এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, জোট গঠনের ব্যাপারে পিপিপির সঙ্গে পিএমএল-এন, পিটিআই বা অন্য কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপকালে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। 

পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে তার বাবা আসিফ আলি জারদারির কোনো বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে বিলাওয়াল বলেন, এ ধরনের কোনো বৈঠকের বিষয়টি নিশ্চিত করার মতো অবস্থানে আমি নেই। সব ফলাফল যখন আমাদের সামনে আসবে, তখন আমরা অন্যদের সঙ্গে যুক্ত হওয়ার চিন্তা করব।

বিলাওয়াল এটাও স্পষ্ট করে দিয়েছেন, পিটিআই ব্লকের কোনো স্বতন্ত্র প্রার্থী এখন পর্যন্ত তার বা পিপিপির কোনো নেতার সঙ্গে যোগাযোগ করেননি।

কিংস কলেজ লন্ডনের সিনিয়র ফেলো আয়েশা সিদ্দিকা বলেন, পাকিস্তানের সেনাবাহিনী মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বে একটি দুর্বল জোট গঠনের আশা করছে। তবে বিলাওয়াল ভুট্টো জারদারি, শাহবাজ শরিফ বা নওয়াজ শরিফের মধ্যে প্রধানমন্ত্রী কে হবেন তা এখনও নিশ্চিত নয়।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit