শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

পাকিস্তানে নির্বাচন : শতাধিক আসনের ফলাফলে এগিয়ে ইমরান সমর্থিতরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সাধারণ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত শতাধিক আসনে বেসরকারি ফলাফল জানা গেছে। দেশটির জিও নিউজের তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পিটিআই জিতেছে ৫৯ টি আসনে। প্রায় কাছাকাছি অবস্থানে আছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন)। দলটি পেয়েছে ৪২টি আসন। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা জিতেছেন ৩২ আসনে। খবর জিও নিউজের

অন্যদিকে ডন পত্রিকার অনলাইন ভার্সনে একই সময় পর্যন্ত ৫০টির বেশি আসনে ফল ঘোষণার তথ্য পাওয়া গেছে। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১৮ আসনে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন) ১৬টিতে এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ১৬টি আসনে জয়লাভ করেছে। চারটি আসনে জিতেছেন অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা। 

এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬ আসনে, পিএমএল-এন ৫টিতে এবং পিপিপি ৪টিতে জিতেছে। এদিকে পিটিআই নেতা গোহর আলী খান বিজয়ী হয়েছেন বলে দেশটির গণমাধ্যমে এসেছে। পাকিস্তান নির্বাচন কমিশনের অস্থায়ী ফলাফল অনুসারে, পিটিআই নেতা গোহর আলি খান ১ লাখ ১০ হাজার ২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit