মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

আমাদেরও দোষ আছে, সস্তা পেলে বেশি খাই: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদেরও দোষ আছে— আমরা আবার সস্তা খুঁজতে যাই, একটু সস্তা পেলে বেশি খাই। চিন্তা করতে হবে, মানসম্মত উৎপাদন করতে গেলে খরচ সেটা দিয়ে আমরা অল্প খাব কিন্তু ভালো জিনিস খাব। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সেফ ফুড কার্নিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বড় উৎপাদকদের নিরাপদ খাদ্যের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যারা বড় বড় উৎপাদক, উৎপাদন করেন, যারা প্যাকেটজাত করেন; প্রাণ, এসিআই আরও বিভিন্ন যারা আছে, তাদেরও চিন্তা করতে হবে যে তারা উৎপাদন করে, প্যাকেটজাত করে বাজারে ছাড়েন, সেটি কতখানি নিরাপদ?

খাদ্যমন্ত্রী বলেন, তারা উৎপাদন করেন বাজারজাত করার জন্য, সেটা কি তারা নিজেরা নিজের পরিবারের জন্য ব্যবহার করেন নাকি সেই মানের জিনিস তারা বিদেশ থেকে এনে খান। খাদ্যমন্ত্রী বলেন, আমাদের কৃষিবিদদের দায়িত্ব-কর্তব্য, কী পরিমাণ সার দিলে দূষণ হবে না ও আমি ফলনটা ভালো পাব-১৭ কোটি মানুষের জন্য তো আমাকে উৎপাদন করতে হবে। কী ধরনের পেস্টিসাইড দিলে কীট মারা যাবে কিন্তু মানুষের ক্ষতি হবে না, এটার জের কত দিন থাকবে, কত দিন পর বাজারজাত করা যাবে, এটাও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রাথমিক শিক্ষা পর্যায়ে পাঠ্যবইয়ে নিরাপদ খাদ্য সম্পর্কিত পাঠ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন। ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’—এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৪ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী সেফ ফুড কার্নিভ্যাল।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন দিনের এই আয়োজন সবার জন্য উন্মুক্ত। কার্নিভ্যালে প্রবেশের জন্য দর্শনার্থীদের কোনো বাড়তি প্রবেশ মূল্য গুনতে হবে না। বিভিন্ন প্রতিষ্ঠানের খাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রপ্তানি সংক্রান্ত খাদ্য নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে এবং খাদ্য প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসমন্বয় বাড়াতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই আয়োজন করছে। 

কার্নিভ্যালে চট্টগ্রামের মেজবান, বগুড়ার দই, রাজশাহীর কালাই রুটি, কুমিল্লার মাতৃভাণ্ডার, কক্সবাজারের শালিক, মুক্তাগাছার মণ্ডা থেকে শুরু করে নানা ধরনের ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবার থাকবে। পাশাপাশি থাকবে পাঁচতারকা হোটেলের নামিদামি সব খাবারের আয়োজন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক, হলিডে ইন, ঢাকা রিজেন্সি, ক্রাউন প্লাজা ও হোটেল আমারির মতো পাঁচতারকা হোটেলের স্পেশাল মেনু কার্নিভ্যালে প্রদর্শিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit