বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের ৯ দেশের আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নয়টি সদস্য দেশ। 

এক যৌথ বিবৃতিতে বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানানো হয়। 

একইসঙ্গে প্রেসিডেন্ট ইউ উইন মিন্ত ও স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে।

নিরাপত্তা পরিষদের ওই নয় দেশ হল- তিন স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং অস্থায়ী সদস্য জাপান, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ইকুয়েডর ও মাল্টা। বিবৃতিতে স্বাক্ষর করা থেকে বিরত ছিল দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়াসহ ৭ সদস্যরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মিয়ানমারের বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২ হাজার ৬৬৯ ধারা অনুযায়ী, মিয়ানমারের সরকারকে বেসামরিকদের ওপর হামলা-গোলাবর্ষণ, গ্রেফতার ও বন্দি করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ত এবং স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ সব রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।” সূত্র: ইরাবতি

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit