রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম মঙ্গলবার দিনব্যাপী শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেশবপুর শাখার এফএভিপি ও ব্যাবস্থাপক জি এম মোস্তফা মনোয়ার। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান। ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রদর্শন করেন ব্যাংকের অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের এসভিপি ও প্রধান মোহাম্মদ মছউদুর রহমান। আরো বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, সাধারণ সম্পাদক বাসুদেব সেনগুপ্ত, সমাধানের পরিচালক রেজাউল করিম প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা বিভাগের এসভিপি ও আঞ্চলিক প্রধান আহম্মেদ আশিক রাজী। অনুষ্ঠান শেষে রাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit