বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মিয়ানমারের জন্য মানবিক উদ্যোগের পরিকল্পনা করছে থাইল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অং সান সুচি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা জান্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে মিয়ানমারের আরাকান আর্মিসহ কিছু সশস্ত্র গোষ্ঠী। অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী গত তিন বছরে দেশের অনেক স্থানের নিয়ন্ত্রণ হারিয়েছে। বর্তমানে সামরিক বাহিনী এমন সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে, যা এর আগে মিয়ানমারের ইতিহাসে কখনও ঘটেনি। 

সংঘাতপূর্ণ মিয়ানমারের জন্য একটি নতুন মানবিক উদ্যোগের পরিকল্পনা করছে থাইল্যান্ড। উদ্যোগটির লক্ষ্য জান্তাশাসিত মিয়ানমারের যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে আলোচনার পথ প্রশস্ত করা। 

এ কথা জানিয়েছেন থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী সিহাসক ফুয়াংকেটকিও। পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের শেষভাগে মিয়ানমার সীমান্তে একটি মানবিক নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় থাইল্যান্ড।

থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিকল্পনার আওতায় তারা মিয়ানমারের সীমান্তবর্তী স্থানীয় সম্প্রদায়সহ সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ২০ হাজার মানুষের মধ্যে খাদ্য-চিকিৎসাসামগ্রী সরবরাহ করতে চান।

থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা, পরিকল্পনাটি ১০ সদস্যের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) শান্তিপ্রক্রিয়ার প্রচেষ্টাকে জোরদার করবে।

থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারকে অস্থিতিশীল দেখতে চাই না। প্রক্রিয়াটি (শান্তি) অবশ্যই কার্যকর, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে।’

থাইল্যান্ডের উদ্যোগটির প্রতি গত সপ্তাহেই সমর্থন দিয়েছেন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া মিয়ানমারের একজন প্রতিনিধিও উদ্যোগটির প্রতি সমর্থন জানিয়েছেন।

উদ্যোগের আওতায় আসিয়ানের মানবিক সহায়তা সংস্থার পর্যবেক্ষণে মাঠপর্যায়ে সহায়তাসামগ্রী সরবরাহ করবে থাইল্যান্ড ও মিয়ানমারের রেডক্রস।

২০২১ সালে মিয়ানমারের সামরিক জান্তা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর থেকে গত তিন বছরে দেশের অনেক স্থানের নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির সামরিক বাহিনী।

সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit