বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম পর্বের ইজতেমা থেকে তাবলিগের পথে ২৭৫০টি জামাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : রোববার শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্বমানবতার শান্তি, মুক্তি, নিরাপত্তা, ঐক্য এবং ইহ-পরলৌকিক কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে আকুতি-মিনতি করে অশেষ রহমত কামনা করেছেন দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসলমান।  ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ। 

প্রথম পর্বের ইজতেমা থেকে এবার আল্লাহর রাস্তায় তাবলিগের জন্য মোট জামাত বের হয়েছে ২৭৫০টি। এর মধ্যে দেশি জামাত ২৫৫৫টি  ও বিদেশি জামাত ১৯৫টি। 

এ জামাত বা দলগুলো এক চিল্লা (৪০ দিন), তিন চিল্লা (১২০ দিন) এবং আগামী ইজতেমা পর্যন্ত পূর্ণ এক বছরের জন্য দেশে ও বিদেশে ইসলামের দাওয়াত ও তাবলিগের  কাজ করবেন।

ইজতেমার প্রথম পর্বে বিশ্বের ৫১টি দেশ থেকে ২ হাজার ৫৪০ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে উর্দু ভাষাভাষী ৮৮২ জন, ইংরেজি ভাষার ৮১৯ জন, আরবি ভাষাভাষী ২৫৭ জন এবং বাংলা ভাষাভাষী ৫৮২ জন মেহমান তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন।
গত কয়েক বছর ধরে ইজতেমায় বিদেশিদের আসার হার আগের তুলনায় কিছুটা কম বলে মনে করছেন ইজতেমার আয়োজকরা। এমনকি ২০২৩ সালের চেয়ে এবার ইজতেমার প্রথমপর্বে বিদেশি মুসল্লি অর্ধেকে নেমে এসেছে।

২০১৯ সাল থেকে বাংলাদেশে দুই ভাগে বিভক্ত তাবলিগের অনুসারীরা দুই পর্বে ইজতেমার আয়োজন করে আসছেন। যার প্রথম পর্বটি এ বছর ২ থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। মাঝে চার দিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব; তথা মাওলানা সাদ আহমেদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা।

 

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit