শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

ছোট ভাই কোদাল দিয়ে কুপিয়ে মারল বড় ভাইকে

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট,প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনায় নিহতের বাবা খাইরুল আমিন থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে আদিতমারী থানার ওসি নিশ্চিত করেছেন।এর আগে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া এ ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে বাড়ি পাশে কোদাল নিয়ে পানির ড্রেন বন্ধ করতে যান ছোট ভাই রবিউল ইসলাম। এসময় ওই ড্রেন করা নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই রবিউল তার হাতে থাকা কোদাল দিয়ে বড় ভাই মিজানুরের মাথায় আঘাত করে। কোদালের আঘাতে সাথে সাথে মিজানুর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে মিজানুরকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় রংপুর মেডিকেল কলেজে তিনি মৃত্যু বরন করেন। নিহতের বাবা খায়রুল আমিন বলেন, জমির ড্রেন নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit