রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

দুর্গাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ ” এই প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বৃহ:স্পতিবার সন্ধ্যায় স্থানীয় সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ এর আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে স্থানীয় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার এর সভাপতিত্বে, শিক্ষক জিয়াউল হক শুভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মন খান, মাসুদ পারভেজ, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, দুনিয়া মামুন, জনপদ চৌধুরী প্রমুখ৷

বক্তারা বলেন, গ্রন্থাগার দিবসে শিক্ষার্থীদের নিয়ে পথ পাঠাগারের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন সত্যিই প্রংশসনীয়। একটি আলোকিত জাতি গঠনে এবং মানুষের চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও বিকাশে একটি গ্রন্থাগার মূখ্য ভূমিকা পালন করে। জাতী ও মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারে সময় দেয়ার আহবান জানানো হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit