রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের সুরভি আবাসিক এলাকায় ইটসোলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে, বিরাহিমপুর পশ্চিম ভাড়াউড়া, সুরভি আবাসিক এলাকায় কাচাঁ রাস্তায়, ইটসোলিং এর কাজ নির্মাণ করা হয়। রোববার (৪ ফেব্রয়ারী) ২০২৪ খ্রিঃ সকাল ১১ ঘটিকার সময়, শহীদ আনিস সড়ক পথে সুরভি আবাসিক এলাকায় প্রায় ২০০ ফূট কাঁচা রাস্তায়, ইটসোলিং এর কাজ নির্মাণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অনেক কষ্টে যাত্রী সাধারণ কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে। অবশেষে রাস্তটি ইটসোলিং নির্মাণ হওয়ায় আনন্দিত এলাকার জনসাধারণ। রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন,শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ছালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন সাহিন,পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর রশীদ চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত এলাকার মুরব্বিয়ান জনসাধারণ। রাস্তটি নির্মাণ কাজে প্রায় দুই লক্ষ টাকা ব্যায় হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit