বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

অনৈসলামিক বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অনৈসলামিক বিয়ের অভিযোগ নিয়ে দায়ের মামলা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছেন, অনৈসলামিক বিয়ের দায়ে তাকে যে মামলায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে; সেই মামলা করা হয়েছে মূলত তাকে ‘অপমান’ করার জন্য।”

এছাড়া এর মাধ্যমে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ হাসিল করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার আদিয়ালা জেলের ভেতর স্থাপিত পাকিস্তানের একটি বিচারিক আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেন।

রবিবার আদিয়ালা জেলে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন ইমরান খান। সেখানে তিনি এমন দাবি করেন।

ইমরান খান বলেছেন, এসব অভিযোগ এনে তাকে থামানো যাবে না এবং সেনাবাহিনীর সঙ্গে তিনি কোনও ধরনের সমঝোতা করবেন না।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলেছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি শরীয়াহ বিরোধী এবং পাকিস্তানের পারিবারিক আইন ও বিয়ের ওপর একটি ‘নিন্দনীয় হামলা’। ৎ

এছাড়া এটিকে ব্যক্তিগত বিষয়ের ওপর হস্তক্ষেপ হিসেবেও অভিহিত করেছে দলটি।

বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা এই মামলা করেন। তিনি দাবি করেন, ইমরানকে অনৈসলামিক উপায়ে বিয়ে করেছেন বুশরা। ইমরানের সঙ্গে বুশরার অবৈধ বিয়ে হয়েছে। কারণ তার সঙ্গে যখন বুশরার ডিভোর্স হয়— তখন আল্লাহর বিধান অনুযায়ী, অন্তত তিন মাস পর আরেকজনকে তিনি বিয়ে করতে পারতেন। কিন্তু আল্লাহর বিধান না মেনে ইদ্দত চলার সময় (নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে) তিনি ইমরানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

তবে বুশরা বিবি রবিবার জানিয়েছেন, খাওয়ার মানেকা ২০১৭ সালে তাকে মৌখিকভাবে ডিভোর্স দেন। এছাড়া তাদের ডিভোর্সের কাগজে যে তারিখ উল্লেখ করা আছে; সেটি ভুয়া বলে দাবি করেন তিনি। সূত্র: ডন

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit