রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

রাঙামাটির সাজেকে জেএসএস সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ’র ২ কালেক্টর নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট্রিক ফ্রন্ট ইউপিডিএফ এর সক্রিয় দুই কর্মী নিহত হয়েছে। রোববার দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়। নিহতরা হলো- চীফ কালেক্টর দিপায়ন চাকমা ও সহকারী কালেক্টর আশিষ ওরফে আশুক্য চাকমা। নিহতরা দু’জনেই ইউপিডিএফ এর কালেক্টর ও সহকারী কালেক্টর এর দায়িত্বে ছিলো বলে জানাগেছে।ইউপিডিএফ এর সাজেকের দায়িত্বে থাকা কমান্ডার রুপেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন, নিহত দুইজনেই তাদের সক্রিয়কর্মী ছিলেন। সাংগঠনিক দায়িত্বে তারা ব্রীজ এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালীন সময়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্রাশ ফায়ার করে তাদের কর্মী দিপায়ন ও আশিষকে হত্যা করেছে।এদিকে, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম রওয়ানা দিয়েছে; তারা ঘটনাস্থলে গিয়ে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

জানাগেছে, আশিষ ওরফে আশুক্য (৪৫) পিতাঃ মৃত শান্তি কুমার চাকমার বাড়ি, বাঘাইছড়ির ৩৪ নং রূপকারি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোরঘোনা গ্রামে আর নিহত অপর একজন দিপায়ন চাকমা(৩৮) পিতা মৃত অনিল বরন চাকমার বাড়ি,৩৬নং সাজেক ইউনিয়ন ৫নং ওয়ার্ডের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামে বলে জানাগেছে।এদিকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারী তিন দিনের অবকাশ যাপনে রাষ্ট্রপতি মো: সাহাব উদ্দিন সাজেক যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এধরণের হত্যাকান্ডের মূলে কারা রয়েছে এখনো নিশ্চিত করেনি পুলিশ। তবে ইউপিডিএফের দাবী সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র লোকজন এই হত্যার সঙ্গে জড়িত তবে ইউপিডিএফ এর অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন সাজেক এলাকায় জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নাই। ইউপিডিএফ এর অভিযোগ ভিত্তিহীন।

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit