মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

নাইজেরিয়ায় প্রাসাদে ঢুকে রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। একই সঙ্গে তার স্ত্রীকে বন্দুকধারীরা অপহরণ করে নিয়ে গেছে। 

গত বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে। বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবেলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার পর পরই এ হত্যা ও অপহরণের ঘটনা ঘটল। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তারা তাকে কেন হত্যা করেছে তা স্পষ্ট নয়।

রাজা আরেমু হত্যাকাণ্ডকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য; আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ

এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।

সূত্র : গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit