সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর লাগলেও দিতে হবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, এটা বিতর্কের বিষয় না। আমার দুঃখ হয় এই কারণে আপনাদেরকে (সাংবাদিক) ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান।

আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে ধরতে হবে। উল্লেখ্য, দুই দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় এসেছেন আইনমন্ত্রী। শনিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit