স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর বিপিএলের দশম আসরেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকেই যে ক্রিকেটারের শেষ দেখে ফেলেছিলেন, সেই অভিজ্ঞ অলরাউন্ডার এখন কড়া নাড়ছেন টি-টোয়েন্টির দরজায়। এদিকে সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তো বলেই দিলেন– মাহমুদউল্লাহর ব্যাটিং তরুণদের জন্য অনুপ্রেরণার। একই সঙ্গে তার জন্য কষ্ট হয় বলেও জানিয়েছেন সুজন।
তবে টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ অবসর নেওয়ায় সুজনের মনে কষ্ট, ‘আমি তো সব সময়ই বলি— মাহমুদউল্লাহ তিন সংস্করণেই খেলার মতো যোগ্য খেলোয়াড়। আমার খুব কষ্ট হয় যে মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। সে যে অবসর নিয়েছে, সেটা আমি কোনোভাবেই এখনো মানতে পারি না। আমি এখনো মনে করি, ওর টেস্ট খেলার মতো সামর্থ্য আছে। বাংলাদেশে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় অনেক দরকার।’
কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:২৮