শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এর অভিযানে প্রতারক চক্রের থেকে পিতলের মূর্তি উদ্দার

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ৩১/১/২০২৪খ্রিঃ ময়মনসিংহ জেলা হোয়েন্দা শাখার অভিযানে প্রতারক চক্র থেকে উদ্ধার ০১টি পিতলের মূর্তি। একটি চক্র পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি দেখিয়ে সাধারণ মানুষের নিকট লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। গত ১৯/০১/২০২৪ তারিখ মোঃ নিজাম উদ্দিন কে স্বর্ণের মূর্তি দিবে বলে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা হাতিয়ে নেয়। এই সংক্রান্তে ভিকটিম এর স্ত্রী ঈশ্বরগঞ্জ থানায় এজাহার দায়ের করলে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-২২, তারিখ-৩১/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০পেনাল কোড রুজু হয়।

মামলাটি রুজু হওয়ার পর মাননীয় পুলিশ সুপার মহোদয় চক্রের সদস্যদের গ্রেফতারের নির্দেশ প্রদান করলে ডিবি এর একটি টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ইং ৩১/০১/২০২৪ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় প্রতারক চক্রের সদস্য মোঃ এমদাদুল হক (৪০), পিতা-মোঃ আব্দুর রাশিদ, মাতা-মোছাঃ আঙ্গুরা খাতুন, সাং-কুরসী পাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে ঈশ্বরগঞ্জ বাজারের ঠাকুরের হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি পিতলের মূর্তি উদ্ধার করা হয়। মাননীয় পুলিশ সুপার সুপার স্যারের নির্দেশে ময়মনসিংহ শহরের স্বর্ণ মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবির নিয়মিত টহল চলবে। পাশাপাশি রাত্রিকালীন সকল নাইট হার্ডদের সতর্ক করা হচ্ছে তারা যেন সঠিক ভাবে দায়িত্ব পালন করে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit