সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

এবার অপুকে কটাক্ষ করলেন বুবলীর বড় বোন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী সুযোগ পেলেই একে অন্যকে আক্রমণ করে কথা বলেন। একে অপরকে হেয় করার চেষ্টা করেন চিত্রনায়ক শাকিব খানের দুই স্ত্রী অপু-বুবলী। এবার বুবলীর পক্ষ নিয়ে অপুর কঠোর সমালোচনা করেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি।

অপু বিশ্বাসকে উদ্দেশ করে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন এই গায়িকা। যেখানে শুধু সমালোচনাই নয়, রীতিমতো অকথ্য ভাষারও ব্যবহার করেছেন বুবলীর বোন। 

ভিডিওতে অপু বিশ্বাসকে ‘টোকাই’, ‘মহিলা’, ‘বস্তা পচা মাল’ আরও নানা নামে সম্বোধন করেন তিনি। এছাড়া বুবলীর বোন দাবি করেন- অপু বিশ্বাস বুবলীর নাম নিয়েই ভাইরাল হচ্ছে। তার বোন বিভিন্ন কাজে বর্তমানে ব্যস্ত থাকলেও অপু সিনেমায় কাজ না পেয়ে ফিতা কেটে বেড়ায় বলেও কটাক্ষ করেছেন।

বুবলী-অপু দ্বন্দ্বে নাজনীন মিমির জড়ানো ভালো চোখে দেখছেন না দুই তারকার ভক্তরা। কেউ অপু বিশ্বাসের সমালোচনা করেছেন, আবার কেউ বুবলীর বোনের দিকে আঙুল তুলেছেন। 

এর কারণও অবশ্য রয়েছে। একসময় শাকিব-অপু বিশ্বাসের সিনেমায় প্লেব্যাক করেছেন মিমি। তার গলায় গান গেয়েছেন বুবলী নিজেও। অনেক বছর ধরেই চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন এই গায়িকা। তবুও শাকিব-বুবলীর সম্পর্ক নিয়ে সেই সময় তিনি কেন নীরব ছিলেন, বর্তমানে কানাডা প্রবাসী মিমি হঠাৎ ভিডিও নিয়ে হাজির হয়ে অপু বিশ্বাসের সমালোচনায় মুখর হলেন কেন- সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
 

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit