মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

নরসিংদীতে ট্রাক চাপায় প্রাণ গেলো শিশুর 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর শিবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়শা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়শা আক্তার বৈলাব গ্রামের মোর্শেদ মিয়া মেয়ে।

শিবপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার কাজে নিয়োজিত বালুর ট্রাকটি ঘুরানোর জন্য পিছনের দিকে নিচ্ছিলেন চালক। এসময় ট্রাকের পেছনে সতর্ক সংকেত দেওয়ার লোক না থাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মায়শা আক্তারের মৃত্যু হয়।

উপস্থিত জনতা ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে। শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।ট্রাকটি জব্দ করা হয়েছে, অভিযুক্ত ট্রাক চালকে আটক ও আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit