বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বিপিএল ছেড়ে যাওয়া মালিক ফিরছেন আবারও

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলের শুরু থেকেই আলোচনায় পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। ফরচুন বরিশালের হয়ে প্রথম দিন মাঠে নামার আগেই সংবাদের শিরোনামে মালিক। ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জার সঙ্গে দীর্ঘ সংসার জীবনের ইতি টেনে নতুন বিয়ের খবর দেন তিনি। তবে সেই আলোচনা থামার আগেই ফের আলোচনায় আসেন গত ২২ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন নো বল করে। যেখানে অনেকেই পান ফিক্সিংয়ের গন্ধ।

সেই বিতর্ক বন্ধ না হতেই বরিশালকে বিদায় জানিয়ে দুবাই ফিরে যান তিনি। বরিশালের পক্ষ থেকে জানানো হয়, চলতি বিপিএলে আর ফরচুন বরিশালের হয়ে মাঠে দেখা যাবে না এই তারকা অলরাউন্ডারকে। এরপর তার বদলি হিসেবে দলটি পাকিস্তান থেকে আহমেদ শেহজাদকে দলে ভিড়িয়েছে। এরমধ্যে মাঠেও নেমেছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। ফের বরিশালে ফিরছেন শোয়েব। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশালের মালিকপক্ষ। যেখানে বলা হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি বিপিএলের সিলেট-পর্বেই দলে যোগ দেবেন শোয়েব।

তবে গত ২২ জানুয়ারি এক ওভারে তিন নো বল নিয়ে বেশ বিতর্ক হয় সে সময়। শোয়েবের দিকে অভিযোগ তোলা হয় ফিক্সিংয়ে জড়ানোর। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়তেও দেখা গেছে শোয়েবকে। যা নিয়ে তিনি বলেন, ‘আমি কড়াভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই-বাছাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে তার কোনো সত্যতা নেই।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit