বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

নওগাঁর পত্নীতলায় সরিষার বাম্পার ফলনের আশা ।

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা। সম্প্রতি সময়ে ভোজ্য তেলের মূল্য ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছেন। সরিষা চাষে সেচ ও সার কম লাগে, ফলে কম খরচ বেশি লাভ হয়। এছাড়াও ফুল ও পাতা ঝড়ে জৈব সার তৈরি করে জমির উর্বরতা বৃদ্ধি করে। তাই পত্নীতলার অনেক কৃষক’ই সরিষা চাষে ঝুঁকে পড়েছেন। আর এবার বাম্পার ফলনের পাশাপাশি দ্বিগুণ লাভের আশা করছেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, জমিতে দু-একটি চাষ দিয়েই সরিষা বীজ বপণ করা যায়। সরিষা আবাদে সেচ, সার ও কীটনাশক কম লাগে। তাই কম খরচে সরিষা উৎপাদন করা সম্ভব। বর্তমানে মাঠগুলোতে সরিষার ফুল থেকে বীজ এসেছে। সরিষা কেটে  কৃষকেরা বোরোধান চাষ করবেন। চলতি মৌসুমে কৃষি অধিদপ্তর থেকে উপজেলায় ৬ হাজার ৫শ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে বলে কৃষি অধিদপ্তর জানায়। উপজেলার পত্নীতলা , পাটিচরা ,ঘোষনগর , কৃষ্ণপুর ইউনিয়ন সহ বেশকিছু এলাকার বিস্তীর্ণ মাঠগুলো ঘুরে দেখা গেছে এবারে সরিষার চাষাবাদ ভালো করেছেন চাষিরা।
  কৃষকের মনে বইছে আনন্দের জোয়ার। উপজেলার পাটিচরা ইউপির নুনাপাড়া গ্রামের আমজাদ হোসেন ও সাইফুল ইসলাম জমিতে সরিষা লাগিয়ে ব্যাপক সাফল্যের  আশা করছেন। তারা জানান, গত বছর থেকে নিজ উদ্যোগে আবাদযোগ্য জমিতে সরিষা চাষ করে প্রতি মৌসুমে অন্যান্য ফসল আবাদের তুলনায় অতিরিক্ত লাভ করে আসছেন। উপজেলার পাটিচরা ইউপির গাহন গ্রামের সাইদুল ইসলাম তিন একর এবং আজাদুল ১ একর এবং পত্নীতলা ইউপির বাজিতপুর গ্রামরে মোস্তফা আলী ১ একর  জমিতে  সরিষা চাষ করেছেন। চলতি মৌসুমে সরিষার ফলন বেশি হওয়ায় এবং বর্তমানে সরিষার বাজার মূল্য তুলনামূলক বেশি হওয়ায় এবারে বেশি লাভের আশা করছেন তারা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সহিদুল ইসলাম জানান, এ উপজেলার মাটি সরিষা চাষের জন্য উপযোগী। সরিষা চাষ করলে খাবার তেলের চাহিদা  পূরণসহ পাতা ও ফুল পড়ে জৈব সার তৈরি করে জমির উর্বরতা বৃদ্ধি করে। গতবারের তুলনায় উপজেলায় প্রায় আড়াই’শ হেক্টর জমিতে সরিষার চাষ বেশি হয়েছে। মূলত ভোজ্য তেলের ওপর নির্ভরতা কমাতে কৃষকরা এই বিপ্লব ঘটিয়েছেন। আমরা বহুদিন ধরে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করছি। সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ভালো ফলনের লক্ষে কৃষি বিভাগ থেকে কৃষক পর্যায়ে প্রণোদনা প্রদান, নতুন নতুন উন্নত জাতের বীজ উদ্ভাবনে ফলন বৃদ্ধি, পতিত জমিতে সরিষা চাষ এবং বাজারে সরিষার ভালো মূল্য পাওয়ায় এ চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। আশা করছি, প্রত্যাশার চেয়ে লাভবান হবেন কৃষকরা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit