বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বিপিএল থেকে বিরতি নিচ্ছেন মাশরাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : ‍এবারের বিপিএলে টানা পাঁচ ম্যাচ হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্স। এমন হারে টুর্নামেন্টে নড়বড়ে অবস্থায় রয়েছে তার দল। একের পর এক হারার পরও মাশরাফির ইনজুরি নিয়ে খেলার কারণে চলছিল নানা আলোচনা-সমালোচনা।

এর মধ্যেই বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। সংসদের হুইপের দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাশরাফি।

সেখানে জানানো হয়েছে, তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন সিলেটের নেতৃত্ব দেবেন।

চলতি দ্বাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। এরপর তাকে দেওয়া হয় হুইপের দায়িত্ব। ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের প্রথম দিনে উপস্থিত ছিলেন না সিলেট অধিনায়ক। এদিন দলটির হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামেন মাশরাফি। তবে এবার সংসদে যোগ দিতে সিলেট স্ট্রাইকার্স ছেড়ে যাচ্ছেন তিনি।

দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাশরাফির দলের প্রতি ‘কমিটমেন্টের’ জন্য তাকে অভিবাদন জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তাকে এই বিপিএলেই আবার দলে ফেরত পাওয়ার আশা তাদের।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit