বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে পূর্বধলায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার-১ হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ 

চিলিকে গুঁড়িয়ে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস  ডেস্ক  : অলিম্পিকের প্রাক-বাছাইয়ে প্রথম ম্যাচে ড্র করে খানিকটা ধাক্কাই খেয়েছিল আর্জেন্টিনা। অবশ্য পরপর দুই ম্যাচের দাপুটে জয় আর্জেন্টিনাকে কক্ষপথে ফিরিয়েছে। তাতে অলিম্পিকের বাছাইপর্বে জায়গাও নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তেরা। আগেই এই জায়গায় এসেছে ব্রাজিল। তাদের সঙ্গী হিসেবে আছে প্যারাগুয়ে। 

বুধবার ভোরে নিজেদের গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। চিলির বিপক্ষে ৫-০ গোলের জয় পেলেও প্রথমার্ধ খুব একটা ভাল যায়নি আর্জেন্টাইন যুবাদের। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন অধিনায়ক থিয়াগো আলমাদা। রিবাউন্ড থেকে আসা বলে বল জালে জড়ান আর্জেন্টাইন নাম্বার টেন। 

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও চার গোল দেয় চিলিকে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন আলমাদা। এরপর তৃতীয় গোলে করেছেন অ্যাসিস্ট। সান্তিয়াগো ক্যাস্ট্রো নাম লেখান স্কোরশিটে। ৬১ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এরপর ৭৯ মিনিটে ফাকুন্দো কুইরোজ আর অতিরিক্ত সময়ে লুসিয়ানো গুন্দো গোল করে আর্জেন্টিনাকে এনে দেন বাছাইপর্বের টিকিট।

এই জয়ের পর নিজেদের গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে চলে গেল আলবিসেলেস্তেরা। সেখানে আরও তিন ম্যাচ খেলতে হবে। তাতেই নির্ধারিত হবে কারা যাবে প্যারিসের অলিম্পিকে। 

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit