বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বইমেলায় সুনির্দিষ্ট কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বইমেলায় সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। নাশকতা ও জঙ্গি হামলার হুমকি না থাকলেও বইমেলায় থাকছে কড়া নিরাপত্তা। থাকছে তিন স্তরের নিরাপত্তা বলয়। প্রবেশ মুখে তল্লাশি ছাড়াও রাখা হয়েছে ড্রোন ও গোয়েন্দা নজরদারি।

ভাষার মাসে শুরু হচ্ছে প্রাণের বই মেলা। প্রস্তুতি নিতে শুরু করেছে প্রকাশকরা। তবে বেশি ভাগ স্টলের কাজ এখনও শেষ হয়নি।

বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

এসময় সংবাদিকদের বলেন, মেলার প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর চেক করা হবে। সিসিটিভির মাধ্যমে মেলা ও তার আশপাশের এলাকা পর্যবেক্ষণ করা হবে জানান ডিএমপি কমিশনার। 

হাবিবুর রহমান বলেন, বইমেলা অসাম্প্রদায়িক আয়োজন। এই আয়োজনকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে। নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। এই বিষয়টি স্পষ্টভাবে মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।

তিনি বলেন, তবে সবদিক মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ করবে গোয়েন্দা ইউনিট। এছাড়া মোবাইল ও সাইবার পেট্রোলিং, ডগ স্কোয়াড, সোয়াত টিম ও ড্রোন নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের বই মেলায় এক হাজারের উপরে স্টল থাকবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেনম প্রতিদিন এক লাখ মানুষের সমাগম হবে।

তিনি বলেন, এবারের মেলায় বিশেষ একটি সুবিধা যুক্ত হয়েছে। মেট্রোরেলের একটি স্টেশন মেলার গাঁ ঘেষে। তাই দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা বাড়বে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার ইনস্টিটিটিউট গেট খুলে দেওয়া হচ্ছে। এতে দর্শনার্থীদের মেলায় প্রবেশ সহজ হবে।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit