শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

লন্ডন-বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে আব্দুল মুনিম জাহেদী ক্যারল’র অভিনন্দন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : লন্ডন-বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও সেক্রেটারি সাংবাদিক তাইসির মাহমুদ-কে লন্ডন-বাংলা ও ইউরো বাংলা’র পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘তৃতীয় বাংলা খ্যাত লন্ডনের বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের প্রতিনিধিত্বশীল ও মর্যাদাপূর্ণ প্লাটফর্ম লন্ডন-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্পন্ন হয়েছে। উত্তেজনাপূর্ণ এবং প্রত্যাশিত উৎসবমুখর এই নির্বাচনে নেতৃত্বের আসনে বসেন বিলেতের বাংলা মিডিয়ার দুই সুপরিচিত সহযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও তাইসির মাহমুদ। এছাড়া নির্বাহী কমিটিতে স্থান পাওয়া সকলেই আমার সহযোদ্ধা-সজ্জন। আমি নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে লন্ডন-বাংলা ও ইউরো বাংলা’র পক্ষ থেকে হৃদ্যিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’নবনির্বাচিত প্রেসিডেন্টে ও সেক্রটারির তারুণ্যনির্ভর ও চৌকষ নেতৃত্বে প্রিয় সংগঠন লন্ডন- বাংলা প্রেসক্লাব অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রায় শুরু থেকে প্রতিটি নির্বাচনে ইতোমধ্যে শীর্ষ পদগুলোতে অপরাজিত থেকে নির্বাচিত হয়ে যোগ্যতার সাথে কাজ করে আসা মুহাম্মদ জুবায়ের এবার প্রেসিডেন্ট পদেও বিজয়ী হলেন। আর তাইসির মাহমুদ দ্বিতীয়বারের মতো সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এবং এর আগে তাঁরও কয়েকটি শীর্ষ পদে নির্বাচিত হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট গল্পকার সাঈম চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ, অ্যাসিসট্যান্ট ট্রেজারার ইব্রাহীম খলিল, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া অ্যা- আইটি সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি রূপি আমিন। এক্সিকিউটিভ মেম্বার যথাক্রমে সাহিদুর রহমান সুহেল, ফয়সল মাহমুদ, পলি রহমান, জাকির হোসেন কয়েস ও আনওয়ার শাহজাহান।

 

 

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit