শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সিলেট মহানগর যুবলীগের মিছিল ও অবস্থান কর্মসূচী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাএা অব্যাহত রাখতে জাতীয় ও দলীয় পতাকা সহ মিছিল এবং অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১২টায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে মিছিলটি জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সহ সভাপতি রাহেল আহমদ চৌধুরী, আব্দুর রব সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক সন্জয় কুমার চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তিসাস, ত্রাণ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সাজু, তথ্য ও গবেষণা সম্পাদক রুপম আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া পীর, ধর্ম বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, সহ সম্পাদক জুবের আহমদ, মনসুর হাসান চৌধুরী সুমন, আমিনুল ইসলাম আমিন, সাদিকুর রহমান সোহাগ, আব্দুস সুফিয়ান খান, আল আমিন আরিয়ান, রীমু, রাজীব চক্রবর্তী, এমদাদুল হক উবেদ, মারুফ আহমদ, সাকিল আহমদ, লন্টুগোপ, অপরাজিত, স্বপন দাস, রনি প্রমুখ।অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit