বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্ত্রী-সন্তানকে মারধর করার পর প্রবাসী যুবকের কাণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের হাটহাজারীতে প্রবাস ফেরত দুই সন্তানের জনক মো. মহিবুল্লাহ (৩২) প্রকাশ ডিউক নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে তিনি স্ত্রী ও সন্তানকে মারধর করেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

গত সোমবার রাত ১১টার দিকে পৌরসভার এগারোমাইলস্থ লায়লা ভবন থেকে ওই প্রবাসীর ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। প্রবাসী মহিব্বুল্লাহ উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কামদর আলী হাটের মালেক মাস্টারবাড়ির মৃত ডা. আবদুল ওহাবের পুত্র।

প্রবাসীর পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছে, দুই-তিন বছর ধরে প্রবাস ফেরত মহিব্বুল্লাহ স্ত্রী-সন্তান নিয়ে ওই ভবনের ৪র্থ তলায় ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার রাতে মুহিব্বুল্লাহ বাসায় এসে স্ত্রীর সঙ্গে কলহে জড়িয়ে তার দুই সন্তানকে মারধর করেন। পরে বাসার একটি রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্ত্রী রুমের দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হলে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রুমের দরজা ভেঙে ভেতরে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে মুহিব্বুল্লাহ ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।

পরে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে নিকটস্থ থানার সঙ্গে যুক্ত হয়ে ঘটনা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে লাশ উদ্ধার করতে যাওয়া মডেল থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার আসল রহস্য জানা যাবে বলে তিনি জানান।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit