শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

অটোমোবাইল-এভিয়েশন-শিপিংসহ অন্যান্য খাতে স্লোভাকিয়ার বিনিয়োগের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে অটোমোবাইল, এভিয়েশন, শিপিং, রেলওয়ে, লজিস্টিকস, হাল্কা প্রকৌশলসহ রাসায়নিক (ইথানল) খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ দেখছে মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়া। 

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন ভারতের নয়া দিল্লীতে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট ম্যাক্সিয়ান।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে এফবিসিসিআই’র কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। 

তিনি জানান, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। গভীর সমুদ্রবন্দর, একশত বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, ট্যুরিজম পার্ক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এলএনজি টার্মিনালসহ বেশকিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করতে সরকারের আন্তরিকতা এবং নীতিসহায়তা দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে।

এ সময় স্লোভাকিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্ভাবনাময় খাত সমুহে বিনিয়োগের আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগকে (এফডিআই) আকর্ষণে সরকার ইতোমধ্যে কর সুবিধা, ওয়ানস্টপ সার্ভিসসহ বেশকিছু নীতি সহায়তা দিচ্ছে। এছাড়া, দেশী কোম্পানির পাশাপাশি বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগকে সুরক্ষিত রাখতে দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে সরকার দৃঢ় প্রত্যয়ী। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বহুগুণ বৃদ্ধিকরা সম্ভব বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী ভিত্তি এবং জিডিপি’র ধারাবাহিক প্রবৃদ্ধির প্রসংশা করেন স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট ম্যাক্সিয়ান। তিনি জানান, বাংলাদেশ এবং স্লোভাকিয়ার মধ্যে বাণিজ্যের আকার প্রায় ৫০০ মিলিয়ন ইউরোর। এরমধ্যে বাংলাদেশ থেকে স্লোভাকিয়ায় পণ্য রপ্তানি পরিমাণ প্রায় ৪৯০ মিলিয়ন ইউরোর, যার পুরোটাই কেবল তৈরি পোশাক খাতের দখলে। এর বিপরীতে স্লোভাকিয়া থেকে প্রায় ১০ মিলিয়ন ইউরোর রাবার আমাদানি হয় বাংলাদেশে। রপ্তানি বহুমুখিকরণের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধির বড় সম্ভাবনা দেখছেন নয়া দিল্লীতে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, পরিচালকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit