শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ঢাবির বঙ্গবন্ধু হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাবু ও সিয়াম যৌথভাবে চ্যাম্পিয়ন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রামু বাবু এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী  আশরাফুল ইসলাম সিয়াম।

এই প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মির্জা মনির।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আজ ৩০ জানুয়ারি (২০২৪) মঙ্গলবার

কেন্দ্রীয় খেলার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার 

উদ্বোধন করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি

এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক 

ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর 

রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই মহাপুরুষ স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছেন। 

বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার দেখা নয়াচীন’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই তিনটি প্রকাশিত না হলে বাংলাদেশের 

রাজনৈতিক ইতিহাস অসম্পূর্ণ থেকে যেত। এই বই তিনটি পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু 

নিজেও ছোটবেলা থেকে খেলাধুলার সাথে জড়িত ছিলেন এবং তাঁর পরিবারের অনেক সদস্য দেশের ক্রীড়াঙ্গণে অনন্য অবদান রেখে 

গেছেন। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত ঢাকা বিশ^বিদ্যালয়ের এই হলটির মর্যাদা ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষা, গবেষণাসহ 

ক্রীড়াঙ্গণেও হলের শিক্ষার্থীরা বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার মেধা ও মননের বিকাশ ঘটাতে পড়াশোনার পাশপাশি 

শরীরচর্চা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর 

রহমানের আদর্শ ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৭টি ইভেন্টে শিক্ষার্থীদের 

পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit