শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

চিকন্দীতে ৭১’র সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের চেয়াম্যানের উপর হামলা

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : জমি জমার বিরোধ সংক্রান্ত শত্রুতা উদ্ধারে একজন সহযোগি মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় সহযোগি মুক্তিযোদ্ধা ও তার দুই ছেলে গুরুতর আহত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয় ও বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার ছোট সুন্দিপ গ্রামের সরদার গোলাম মোস্তফা (৬৭)। তিনি ৭১’র সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার প্রতিবেশী সুরুজ মিয়াদের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয় শালিসদের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয়েছিল আগামী ৩ ফেব্রুয়ারী জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হবে।

গত ২৬ জানুয়ারি বিকেল ৩টার সময় সরদার গোলাম মোস্তফা তার ছেলে রাব্বি (২৪) ও রোহান (১৮) কে নিয়ে নিজ বাড়ি থেকে ভ্যান যোগে চিকন্দী বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। আইউব আলী মাদবরের বাড়ির নিকট রাস্তায় তাদের ভ্যানের গতিরোধ করে প্রতিবেশী সুরুজ মিয়ার নেতৃত্বে জসিম ফরাজী, মফিজ ফরাজী, সাব্বির ফরাজী, কুদ্দস ফরাজী ও মজিদ ফরাজী তাদের পিটিয়ে গুরুত্বর আহত করে। ঘটনাস্থল থেকে চিকন্দী ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

হাসপাতাল থেকে সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফা জানায়, সুরুজ মিয়ারা শক্তি প্রয়োগ করে তার জমি দখলের চেষ্টা করে। গত ২৬ জানুয়ারি চিকন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান খান, এডভোকেট হেলাল উদ্দিন আখন্দ, এডভোকেট ইসমাইল মাদবর, এডভোকেট আনিছ উদ্দিন তালুকদার, এডভোকেট বাতেন ঢালী সহ স্থানীয় শালিসগণ বিষয়টি মীমাংসার জন্য বসে।

তারা উভয় পক্ষের সাথে কথা বলে আগামী ৩ ফেব্রুয়ারী জমি পরিমাপের সিদ্ধান্ত গ্রহণ করেন। উভয় পক্ষ তাদের সিদ্ধান্ত মেনে নেই। সেই দিনই বিকেলে আমি ছেলেদের নিয়ে চিকন্দী বাজারে যাওয়ার সময় সুরুজ মাদবর লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় আমাদের উপর অতর্কিত হামলা করে গুরুত্বর করে। আমার স্ত্রী পালং মডেল থানায় অভিযোগ করেছেন। পালং মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত জানায়, ঘটনা পরবর্তী পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এজাহারকারী পক্ষ বাদী পরিবর্তণ করতে চায় বিধায় মামলা রেকর্ড করতে বিলম্ব হচ্ছে।

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit