বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মধ্যে মারামারি, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাস আগে নির্বাচন শেষ হয়েছে মালদ্বীপে। জয় পেয়েছে চীনপন্থী মোহামেদ মুইজ্জুর দল। জয়ের পর যদিও চীনকে খুব করে পাশে চাইছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এর মধ্যেই এবার পার্লামেন্টে লেগে গেল হট্টগোল। রোববার মালদ্বীপের পার্লামেন্টের ভেতরে বিরোধী এমপিদের সঙ্গে মারামারি করতে দেখা যায় মুইজ্জু ও তার জোটসঙ্গী দলের এমপিদের। 

পার্লামেন্টের ভেতরে এমপিদের মারামারির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, একজনকে মারতে মারতে ফ্লোরে ফেলে দেন বাকিরা। চুল টেনে ধরেন। পরে বাকিরা এসে তাদের শান্ত করেন। সান অনলাইনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ওই সময় মালদ্বীপের পার্লামেন্টে বিশেষ অধিবেশন চলছিল। প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন নিয়ে এই অধিবেশন চলছিল বলে জানা যায়।

অধিবেশনের সময় মুইজ্জুর মন্ত্রিসভার চার মন্ত্রীর অনুমোদন দেওয়া নিয়ে বিরোধিতা করেন সাবেক প্রেসিডেন্ট মোহামেদ সলিহর দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) এমপিরা। তাদের দলের আসন বেশি হলেও মুইজ্জু জোট গঠন করে ক্ষমতায় গেছেন। 

মোহামেদ সলিহর দলের এমপিরা বিরোধিতা করার পর তাদের ওপর চড়াও হন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ও মুইজ্জুর দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের (পিপিএম) এমপিরা। এক সময় তাদের মধ্যে লেগে যায় হাতাহাতি। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আনতে হয়েছে অ্যাম্বুলেন্স। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit