বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

৫ মাসে কোরআনে হাফেজ ইয়াছিন, ১০ মাসে ইশতিয়াক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : দ্রুত সময়ের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব গড়েছেন লক্ষ্মীপুরের দুই শিশু। তাদের একজন ইয়াছিন (৮) ৫ মাসে, অন্যজন ইশতিয়াক (১০)  ১০ মাসে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। তারা দুজনই স্থানীয় ফালাহিয়া হিফজ মাদ্রাসার ছাত্র। দুই ছাত্রের এমন কৃতিত্বে খুশি অভিভাবক-এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিভাবান এ দুই শিশু ও তাদের পরিবার।

জানা যায়, লক্ষ্মীপুর ফালাহিয়া হিফজ মাদ্রাসার ছাত্র মো. ইয়াছিন আরাফাত ও হাবিবুর রহমান ইশতিয়াক। ইয়াছিন লক্ষ্মীপুর পৌর শহরে বাঞ্চানগর গ্রামের সৌদি প্রবাসী মো. দুলাল হোসেনের ছেলে। ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে ইয়াছিনের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। যার কারণে মায়ের কাছে বায়না ধরেই ২০২০ সালে মাদ্রাসায় ভর্তি হয় সে। ২০২৩ সালের শুরুতে পবিত্র কোরআন সবক নেয় ইয়াছিন। যার সুফল মিলে মাত্র পাঁচ মাসের মধ্যেই। আট বছর বয়সী ক্ষুদে ইয়াছিনের সাফল্যে খুশি তার মা জেসমিন আক্তার।

এদিকে, ১০ মাসে পবিত্র কোরআন মুখস্ত করে তাক লাগিয়ে দিলেন একই মাদ্রাসার ১০ বছর বয়সী আরেক ছাত্র ইশতিয়াক। সে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের পল্লী চিকিৎসক মো. কামাল উদ্দিনের ছেলে। তারা দুই ভাই একই মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হলেও বড় ভাইয়ের আগেই মাত্র ১০ মাসে পবিত্র কোরআন মুখস্ত করেন ইশতিয়াক। যদিও এর আগে অন্য মাদ্রাসা থেকে হিফজের সবক নিয়েছেন অল্প বয়সী ইশতিয়াক। অল্প সময়ে হাফেজ হতে পেরে মহান আল্লাহ, শিক্ষক ও অভিবাবকের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বড় হয়ে একজন কোরআনের আলেম হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইশতিয়াক।

হিফজ শাখার প্রধান শিক্ষক ক্বারী আব্দুর রহমান ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা হেলাল উদ্দিন বলেন, ইয়াছিন ও ইশতিয়াক বেশ শান্ত স্বভাবের। শিক্ষকদের দিক-নির্দেশনা অনুসরণ করেছেন শতভাগ। প্রবল ইচ্ছা আর আকাঙ্ক্ষায় দ্রুত সময়ে হাফেজ হতে পেরেছেন বলে মনে করছেন শিক্ষকরাও। বলছেন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সফলতার কথাও।

এ দুই শিক্ষার্থীর প্রশংসা করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা যোবায়ের হোছাইন বলেন, পুরো জাতির গর্ব এ দুই ক্ষুদে শিক্ষার্থী। প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য জেলাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৯ সালে প্রতিষ্ঠিত মাওলানা যোবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর ফালাহিয়া আলিম ও হিফজ মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ৭০০ জন। এ পর্যন্ত প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit