শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে কম্বল সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পৃথকভাবে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। দুই উপজেলা দুই হাজার কম্বল প্রদান করা হয়।এসময় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভেবে সব সময় পাশে থাকার চেষ্টা করেন। জনগণের পাশে থাকেন বলেই জনগণ বারবার থাকে ভোট দিয়ে বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত করে।প্রধানমন্ত্রী উপহারের এই কম্বলগুলো যেন হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় সেই বিষয়ে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।

 

 

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit