শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১২ থেকে ২০১৮ ব্যাচের পঞ্চম শ্রেণীর প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী মো. রাব্বি হোসেন সাব্বির এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েলী খানম, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্জিনা আক্তার খানম, কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি আছিয়া খানম সিকদার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কল্পনা ভৌমিক, মিলন রানী দে।এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবেরী রায়, লিজা আক্তার, সামসুন নাহার মনি, ইন্দ্রানী চক্রবর্ত্তী, নাজমুন নাহার আখিঁ, সাথী বেগম, সিতারা ইয়াছমিন, শিরিনা বেগম, অনন্যা পাল প্রমুখ।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit