শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি ও মহাসচিবকে সিলেট হার্ট ফাউন্ডেশন কর্তৃক সম্মাননা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফরে এলে কার্যকরি কমিটির পক্ষে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় নবনির্বাচিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি প্রসেফর ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী এবং মহাসচিব প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিককে। সাথে ছিলেন ঢাকা কার্যকরি কমিটির সদস্য মাসুদ মালিক এবং আজীবন সদস্য আফসানা মালিক।ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সহসভাপতি প্রফেসর ডা. এম এ আহবাব এর সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় প্রথমে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, হাসপাতালের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন হাসপাতালের পরিচালক কর্ণেল (অবঃ) শাহ আবিদুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, এম এ করিম চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন, কার্যকরি কমিটির সদস্য প্রফেসর ডা. মোঃ রেজাউল করিম, প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম। বক্তারা শোক ভরে স্মরণ করেন জাতীর গর্ব যিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় হৃদরোগ চিকিৎসার পতিকৃথ, ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিককে। বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন।এছাড়াও অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাহবুব ছোবহানী চৌধুরী, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, কোষাধ্যক্ষ জামিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, হিউম্যান রিসোর্স ডেভোলপমেন্ট সেক্রেটারী ডা. মোঃ মঞ্জুরুল হক চৌধুরী, কার্যকরি কমিটির সদস্য প্রফেসর ডা. মোঃ মনোজ্জীর আলী এবং হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে কার্যকরি কমিটির পক্ষে ফুলের তোড়া প্রদানের পর অতিথীদের ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ হাইপারটেনশন কনট্রোল ইউনিশিয়েটিভ এর পক্ষে ডিভিশনাল প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেব দুলাল দে পরাগ, মোঃ কৌশিক খাঁন, সৈয়দ মুন্না মাহমুদ, সজিব অলমিক ও আবির মোঃ মুমিত।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit