শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক ইসলাম আলীর মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন গোয়াইনঘাট উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মো. ইসলাম আলী।শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব ভবনের সভাপতির কক্ষে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময়সভায় সাংবাদিক মো. ইসলাম আলী বলেন, অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান আমি। আমি গোয়াইনঘাটের সন্তান, আপনাদের ভাই। সাধারণ মানুষের সাথে মিলে মিলে আমার বেড়ে ওঠা। মানুষ কি চায়, কিসে মানুষের কল্যাণ হবে, আমার চিন্তা চেতনায় সব সময় এসব বিষয় কাজ করে। স্বভাবগত ভাবেই আমি কাজ পাগল, কাজের মধ্যে থাকতেই ভালবাসি। আমি আপনাদের মত একজন সংবাদকর্মী থাকায় আমার বিশ্বাস আপনারা নির্বাচনে আমার পাশে থাকবেন।গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু, সিলেট ল’ ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য দুর্গেস চন্দ্র সরকার, দৈনিক বিজয়ের কণ্ঠর স্টাফ রিপোর্টার শোয়েব রানা, সংবাদকর্মী সাইদুল ইসলাম, সুহিন মাহমুদ।এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক মো. ইসলাম আলীকে সর্বত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit