বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মানুষের চেয়ে গাছের সংখ্যা বেশি যে শহরে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারের বৃহত্তম শহর শেফিল্ড। নদী আর উপত্যকায় ঘেরা সবুজময় এক শান্তির শহর। অথচ এ শহরেই রয়েছে ৪২৫ টন ওজন ও ১২ হাজার হর্সপাওয়ারের রিভার ডন ইঞ্জিন। ইউরোপের সবচেয়ে শক্তিশালী একটি কার্যকরী স্টিম ইঞ্জিন থাকা সত্ত্বেও শেফিল্ড একটি শীতলতম শহর। যেখানে মানুষের চেয়ে গাছের সংখ্যা অনেক বেশি। বিবিসি।

শিল্পশহর হওয়া সত্ত্বেও কী করে শহরটি এখনো শীতল! শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউসটিতে গ্রেট ব্রিটেনের সবুজতম শহরটির কেন্দ্রে রয়েছে ৬১ শতাংশ জুড়ে রয়েছে পার্ক, বনভূমি আর পরিকল্পিত দর্শনীয় বাগান। শহরজুড়ে সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার বিপরীতে রয়েছে ৪৫ লাখের বেশি গাছ। শহরটির এক পঞ্চমাংশ জুড়ে রয়েছে গাছেদের বসবাস। শহরের প্রতি বাসিন্দার বিপরীতে রয়েছে কমপক্ষে ৮০টি গাছ। এ কারণে ২০২২ সালে শেফিল্ডকে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক ট্রি সিটি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। শুধু তাই নয়, যুক্তরাজ্যের সবুজতম শহর হওয়ার পাশাপাশি শেফিল্ডকে অসলোর পরে ইউরোপের দ্বিতীয় সবুজ শহরের তকমা দিয়ে ইয়র্কশায়ারকে গৌরবান্বিত করেছে। 

শহরটিতে রয়েছে ৮০০টি সবুজ স্থান, রয়েছে ১৫ মাইল এলাকাজুড়ে গাছবেষ্টিত একটি ওয়াকওয়ে রুট। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশকিছু জলাধার- যেগুলোতে হংসমিথুনের জলকেলি দেখে চোখ জুড়িয়ে যায় দর্শনার্থীদের। অসংখ্যা শিল্প-কারখানা গড়ে ওঠায় ১২ শতকের গোড়ার দিকে যে শহরটিকে মনে হয়েছিল সম্ভাব্যভাবে ইংল্যান্ডের উষ্ঞতম শহর, একবিংশ শতাব্দীতে এসে আশ্চর্যজনকভাবে এটি হয়ে উঠেছে শীতলতম সবুজ শহর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit