বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও উড়িয়ে দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : কক্সবাজারে শনিবার (২৭ জানুয়ারি) লাল সবুজজের প্রতিনিধিদের দেয়া ১৩৭ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তান। টাইগ্রেসদের পক্ষে দুর্দান্ত বোলিং করেন আফিয়া আসিমা ইরা। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ২ উইকেট নেন তিনি।

রান তাড়ায় নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল পাকিস্তানের। এয়মান ফাতিমা ও সামিয়া আফসার মিলে ওপেনিং জুটিতে তুলে নেন ৫১ রান। তাদের জুটি ভেঙে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান ইরা। ৩০ বলে ২৫ রান করে আউট হন সামিয়া। এরপর ক্রিজে স্থায়ী হতে পারেননি ফাতিমাও। ৪৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে রাবেয়ার শিকার হন তিনি। দুজনের বিদায়ের পর টাইগ্রেসদের বোলিং তোপে ক্রিজে দাঁড়াতে পারেনি পাকিস্তানের বাকি ব্যাটাররা। শেষদিকে কামাল খানের ১২ বলে ১৪ আর লাইবা নাসিরের ১২ বলে ১০ রানের ইনিংস কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইভা ছাড়া ব্যাট হাতে দ্যুতি ছড়ান বাংলাদেশের বাকি ব্যাটাররা। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে ২৪ রান করেন। ৩০ বলে ৩ চারের মারে ৩১ রান করেন ওয়ান ডাউনে নামা আর্বিন তানি। তবে দলের রানের গতি বাড়ে অধিনায়ক সুমাইয়া আক্তারের ইনিংসে। ২৪ বলে ৪ চারের মারে ৩২ রান করেন তিনি। এছাড়া রাবেয়ার ব্যাট থেকে ২৩ বলে আসে সমান ২৩ রান। তাতে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছিল সুমাইয়ার দল।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit