বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

ব্যবসায় নামলেন সানি লিওন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত অনেক বলিউড তারকা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন সানি লিওন। নীল দুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন সানি। অভিনয় থেকে রিয়েলিটি শো কিংবা আইটেম গানে বেশ জনপ্রিয় তিনি। এবার শুরু করলেন জীবনের নতুন ইনিংস। হোটেল ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। তবে মুম্বাইতে নয়, নয়ডাতে চকচকে এক হোটেল খুলে ফেলেছেন সানি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় ঝাঁ চকচকে এক রেস্তোরাঁ খুলেছেন সানি। নাম দিয়েছেন ‘চিকা লোকা’।

ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে তাকে।

কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।

গেল বছর কান চলচ্চিত্র উৎসবে সানি লিওন অভিনীত সিনেমা ‘কেনেডি’ সাড়া ফেলেছে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমায় রাহুল ভাটের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit