বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রোটিয়াদের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী টেস্ট দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও তরুণ পেসার উইল ও’রুর্ককে অন্তর্ভুক্ত করে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে টেস্টে ফিরছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। উইলিয়ামসনের পাশাপাশি টম ব্লান্ডেল ও কাইল জেমিসনকেও রাখা হয়েছে।

হোম কন্ডিশন বিবেচনায় সর্বশেষ বাংলাদেশ সফরের দল থেকে দুই স্পিনার ইশ সোধি ও অ্যাজাজ প্যাটেল স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

গত বছরের মার্চে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ২০০ রানের অনবদ্য ইনিংস খেলার পরই ফর্ম হারান হেনরি নিকোলস। এরপর শেষ ১১ টেস্টে ৪০ রানের কোটাও পার করতে পারেননি তিনি। তাই তার জায়গায় রাচিনকে নেওয়া হয়েছে।

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু করবে। এরপর ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল : 
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোর্ক (দ্বিতীয় টেস্ট), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নিল ওয়াগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit