বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কথা রাখলেন সালমান, ছুটে গেলেন ক্যান্সারজয়ী ভক্তের কাছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : কথা রাখলেন সালমান খান। দেখা করলেন তার ৯ বছরের ক্যান্সার জয়ী ভক্তের সঙ্গে। সেই ভক্তের নাম জগনবীর।  তার বয়স যখন ছিল ৪ বছর, তখনই সালমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই ২০১৮ সালের কথা। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে টিউমারের জন্য কেমোথেরাপি নিতে এসেছিল জগনবীর।

সেখানে গিয়ে জগনবীরকে কোলে তুলে নেন বলি ভাইজান। সে সময় খুদে ভক্তকে কথা দিয়ে এসেছিলেন, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হলে আবার তিনি দেখা করবেন। আর ভাইজানের সেই প্রতিশ্রুতির কারণই ছিল জগনবীরের জীবনযুদ্ধের লড়াইয়ে জয়ী হওয়ার অনুপ্রেরণা। গত বছরই ক্যান্সারকে হারিয়ে দিয়েছে এই জগনবীর।  ৯ বছর বয়সেই ৯ বার কেমোথেরাপি নিয়ে ক্যান্সারকে পরাজিত করেছে জগনবীর।  আর সালমান খানও রেখেছেন তার কথা। গত ডিসেম্বরেই দেখা করে আসেন নিজের খুদে ভক্তের সঙ্গে।

এক সাক্ষাৎকারে জগনবীরের মা সুখবীর কৌর জানান, মাত্র ৩ বছর বয়সে তার ছেলের চোখের দৃষ্টি হঠাৎই ঝাপসা হতে শুরু করেছিল। তারপর জানা যায়, ব্রেনে থাকা একটা ছোট্ট টিউমারের জন্য এমনটা হচ্ছে। এই অবস্থায় সেখানকার চিকিৎসকরা পরামর্শ দেন তারা যেন দিল্লি বা মুম্বাইয়ে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করান। এরপর বাবা পুষ্পিন্দর ঠিক করেন মুম্বাই আসার। কিন্তু জগনবীর সবসময় ভাবত, সে হয়তো সালমান খানের সঙ্গে দেখা করতেই আসছে মুম্বাইয়ে। তবে চিকিৎসা করাতে যাচ্ছে সেটা জানতো না জগনবীর।  

সুখবীর বলেন, ছেলের এত উৎসাহ দেখে আর সত্য কথাটা ফাঁস করনি ৩ বছর বয়সী জগনবীরের কাছে। এরপর সে হাসপাতালে ভর্তি হলে, একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল, যেখানে সে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। আর সেই ভিডিও পৌঁছেও গিয়েছিল অভিনেতার কাছে। তখন সালমান টাটা মেমোরিয়ালে এসেই দেখা করেন জগনবীরের সঙ্গে। সে সময় জগনবীরের দৃষ্টিশক্তি আরও দুর্বল হয়ে পড়ে। সালমানের মুখ আর তার হাতের ব্রেসলেট ছুঁয়ে জগনবীর নিশ্চিত হয়েছিল তাকে দেখতে আসা মানুষটা সালমানই।  

সুখবীর আনন্দের সঙ্গে জানান, তার ছেলে এখন অনেক সুস্থ। ৯৯ শতাংশ দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছে। এখন সে স্কুলেও যাচ্ছে। প্রসঙ্গত, সালমান খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ সিনেমায়। বক্স অফিসে ৪৬৬ দশমিক ৬৩ কোটির আয় করে সিনেমাটি। এরপর করণ জোহরের ‘দ্য বুল’-এ দেখা যেতে পারে ভাইজানকে। এছাড়াও যশ রাজ ফিল্মসের ‘পাঠান ভার্সেস টাইগার’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে তাকে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit