বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বৈঠকে বসছেন জ্যাক সুলিভান-ওয়াং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে থাইল্যান্ডে সাক্ষাৎ করবেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। দুই দেশের মধ্যে কয়েক বছর ধরে উত্তেজনার মধ্যে দুই পক্ষই সম্পর্কোন্নয়নের পথ খুঁজছে।

সাম্প্রতিক কয়েক বছরে বেইজিং ও ওয়াশিংটন প্রযুক্তি, বাণিজ্য, মানবাধিকার ইস্যুতে সংঘর্ষে জড়িয়েছে। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।

গত বছরের নভেম্বরে সান ফ্রান্সিসকোতে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই পক্ষই ওই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীন ও যুক্তরাষ্ট্র সম্মত হওয়ায় ব্যাংককে ওয়াং-ই নতুন দফায় বৈঠক করবেন সুলিভানের সঙ্গে। আগামী সোমবার পর্যন্ত ওয়াং থাইল্যান্ডে থাকবেন।

হোয়াইট হাউস বলেছে, কৌশলগত যোগাযোগ ও দায়িত্বশীল সম্পর্ক বজায় রাখতে চান বাইডেন ও শি। গত বছরের নভেম্বরে দুই পক্ষের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

এ মাসে বেইজিংয়ে বক্তব্য দেওয়ার সময় ওয়াং বলেন, দুই পক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও গত বছর সম্পর্ক স্থিতিশীল হয়েছে।

তবে তাইওয়ান ইস্যুতে ফের দুই পক্ষের সম্পর্ক উত্তপ্ত হয়। তাইওয়ানে নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তেকে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি দল এ সপ্তাহে স্বাগত জানায়। দলটি তাইওয়ান সফরে যায় এবং গণতন্ত্রের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কথা জানায়। 

চীনা কর্মকর্তারা লাইকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করেন। নির্বাচনে জয়ী হওয়ার পর লাইকে অভিনন্দন জানানোয় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দাও জানান চীনা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রকে উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানায় চীন। সূত্র: আল আরাবিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit